বর্ণনা: মুরাল ডো আন্টেনা ব্লগটিতে ভিডিও রিপোর্ট, সাংবাদিক সুলভ প্রবন্ধ এবং রিপোর্ট, সবই আছে এবং সেগুলো নাকি ‘‘কোনোমতেই মিস করা উচিৎ নয়’’৷ প্রত্যেক সপ্তাহে নতুন সব ভিডিও যুক্ত হয়৷ সাংবাদিক আন্টেনর থোমে’র লেখাগুলিতে নানাধরণের চিন্তা, নতুন খবরাখবর এবং কৌতূহলোদ্দীপক সব কাহিনী থাকে – এবং তার সবই জীবন থেকে নেওয়া৷