1  2  »  

2010-07-06

জয় হোক বাংলা ভাষার: আলী মাহমেদ

ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতেছেন আলী মাহমেদ শুভ৷ এটা কোন নতুন খবর নয়, কিন্তু সেই পুরস্কারটি ২২ জুন তিনি গ্রহণ করলেন গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে৷ জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে তাঁর সঙ্গী ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার৷

পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ার বুকে বাংলা অক্ষর৷ সমগ্র বাংলাভাষী ব্লগারদের এই প্রতিনিধি মঞ্চে সগর্বে বলেন, জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির৷ এসময় আবেগ আপ্লুত শুভ ধন্যবাদ জানান এই ব্লগ প্রতিযোগিতার আয়োজকদের৷ সেই সঙ্গে জানান, তার লেখনী কোন বাধা মানতে রাজি নয়৷ রাজি নয় নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে৷

মিডিয়া ফোরামে বাংলা ব্লগারদের প্রতিনিধি শুভ আশা প্রকাশ করে বলেন, আজকে আমি যেখানে আছি, আগামীতে, আগামীকাল বা আগামী বছর যখন এই প্রতিযোগিতা হবে সেখানে আমি আরেকজনকে দেখতে চাই৷ আমার চেয়ে আরো প্রকটভাবে দেখতে চাই৷

উল্লেখ্য, ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়৷ এই প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে জুরি এবং ব্লগারদের ভোটে বিজয়ী হন আলী মাহমেদ শুভ৷

2010-06-22

Iranian journalist sentenced to prison and restricted from working for 30 years

Zhila Bani Jaghob, Iranian journalist and winner of The BOBs – Deutsche Welle’s Blog awards – plans to appeal court’s decision


Zhila Bani Jaghob, an Iranian journalist and women’s rights activist, has been sentenced to one year of prison and is being restricted from working as a journalist for 30 years. “One of the reasons they named for handing me this harsh sentence were the articles I wrote on my weblog,” said Bani Jaghob. Her blog “We are Journalists” featured stories about “people's protests against the disputed presidential election in Iran last year.” After the elections in Iran last year, Bani Jaghob was arrested and held for 70 days. She plans to appeal the court’s decision. Her husband, also a journalist, was sentenced to serve more than seven years in prison as well. “Currently, more than 40 journalists and bloggers are imprisoned in Iran,” said Bani Jaghob.

 

“We are Journalists” was chosen by the jury from The BOBs this past April to receive the Reporters Without Borders prize from Deutsche Welle’s international blog awards. “The prize should honor her outstanding commitment to freedom of speech. She is one of the few critical journalists still working in Iran,” explained the jury. Bani Jaghob will not be able to attend The BOBs awards ceremony taking place at the Deutsche Welle Global Media Forum in Bonn. She did, however, send a personal message.

 

Awards to be presented during the Deutsche Welle Global Media Forum in Bonn.

2010-06-10

The BOBs at Deutsche Welle's Global Media Forum

BOBs Award Ceremony


The winners selected by our jury at the sixth annual BOB Awards can start packing their bags. They've been invited to our awards ceremony on the evening of June 22, 2010 (5:30 p.m. CEST) at Deutsche Welle's Global Media Forum in Bonn.

 

International Conference on Climate Change

 

The international conference "Deutsche Welle Global Media Forum" (June 21-23) will examine the topic: "The Heat is on – Climate Change and the Media". The big question at the conference, of course, is the role of the media in climate issues. How can journalists draw attention to the topic of climate change? To what extent can the coverage of climate change and ecology be shifted? The Global Media Forum features more than 40 events and many international experts that deal with these questions and more. The event first took place in 2008 and is held with a different topic each year in Bonn.

 

Panel with BOBs Winner

 

There was a new category at this year's BOBs that dealt with the same theme as the Global Media Forum. Brazilian Bruno Rezende won the "Special Award: Climate Change" for his blog called Coluna Zero. Together with social media expert and researcher Nina Heinze and blogger Georg Hoffmann, he will discuss the role of social media in the sciences. The panel "Reaching out for the People - Climate Change in Social Media" will address the issue of whether the social web can help make scientific information about climate change more transparent to laypeople. The panelists will discuss their own experiences with reaching out to people by way of the Internet and how users can profit from this kind of scientific exchange. The moderator is blogger and social media expert Matthias Spielkamp.

 

GMF_Contentbanner_517

 

2010-04-15

বব্স এর বিজয়ীদের নাম ঘোষণা, জিতলেন আলী মাহমেদ

অবশেষে বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো ডয়চে ভেলে৷ যাতে ইংরেজি ব্লগ 'উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ আর আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷

এই প্রথম, বিশ্বের অন্যতম বড় এই আসরে যুক্ত হয় বাংলা ভাষা৷ চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ ভালোভাবেই বিবেচনায় জায়গা করে নেয়৷ বিশেষ করে জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্লগ ‘বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে’৷ ব্লগটি শেষ পর্যন্ত লড়াই করে ক্লাইমেট চেঞ্জ ব্লগ ক্যাটেগরিতে৷ কিন্তু শেষমেষ, ৩৯ শতাংশ ভোট আর ৩৪টি মন্তব্য নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে হয় ব্লগটিকে৷ একই রকম ভাবে উন্নয়নটিভি, লুব্ধলোক, অমি-পিয়াল ব্লগসহ আরো কয়েকটি ব্লগ চূড়ান্ত পর্যায়ের তীব্র প্রতিযোগিতায় অংশ নেয়৷

এই বিষয়ে আমাদের বিশেষ প্রতিবেদনটি পেতে ক্লিক করুন এখানে

বিজয়ীদের সম্পূর্ণ তালিকা পেতে ক্লিক করুন এখানে

2010-04-14

বব্স এর ষষ্ঠ আসরের ভোটাভুটি শেষ

বব্স এর ষষ্ঠ আসরের ভোটাভুটি শেষ হয়েছে৷ ব্যবহারকারীদের ভোটে কে জিতেছে, সেটা জানা যাবে এখানে ক্লিক করে৷ ভোট প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে ডয়চে ভেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ৷

জুরিদের ভোটে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ১৫ এপ্রিল, বার্লিনের ফ্রিডরিশস্টাটপালাস্ট’এ অনুষ্ঠিত রি:পাবলিকা সম্মেলন থেকে৷

2010-04-09

বার্লিনে বব্স প্রায় এসে পড়ল

Russe-Pappfigur-4-klein‘বেস্ট অফ ব্লগস’ বা বব্স বড় বড় পা ফেলে চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে৷ আমাদের এখানে এখন টেলিফোন আর কম্প্যুটার এক মিনিটও থেমে নেই, এবং যথারীতি শেষ মূহুর্তে কয়েকটা পরিবর্তনও ঘটেছে৷ জুরির চীনা সদস্য আই ওয়াইওয়াই দুর্ভাগ্যবশত বার্লিনে আসতে পারছেন না৷ তাঁর পরিবর্তে আইজাক মাও মনোনয়নে সক্রিয়ভাবে সাহায্য করেছেন এবং মিশায়েল আন্টি জুরির অধিবেশনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

লাস্ট কল

বাস্তবিক ভোটিং-এর ক্ষেত্রে আপনাদের প্রার্থীদের অবস্থা কেমন? ১৪ই এপ্রিলের সন্ধ্যা অবধি আপনারা ভোটদানে অংশগ্রহণ করতে পারেন৷ চট করে কিবোর্ডে গিয়ে বসুন এবং আপনার প্রার্থীকে ভোট দিন৷

জুরির প্রার্থীদের জন্যও এবার অধীর অপেক্ষা৷ ১৩ই এপ্রিল মঙ্গলবার এবং ১৪ই এপ্রিল বুধবার বব্স-এর আন্তর্জাতিক জুরি বার্লিনে মিলিত হয়ে পুরস্কারের বিভিন্ন বিভাগে মনোনীত প্রার্থীদের সম্পর্কে আলোচনা করবেন এবং বিজয়ীদের নির্ধারণ করবেন৷ জুরি অধিবেশনের দ্বিতীয় দিন সকালের বৈঠক re:publica-র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷  তার পরে সব কৌতুহলী ব্লগার এবং সাংবাদিকরা ব্রেজিল, চীন এবং ইরান থেকে সৃষ্ট ব্লগগুলি সম্পর্কে জানতে পারবেন৷ জুরি সদস্য রোজানা হেরমান, মিশায়েল আন্টি এবং ফরমাজ জাইফি একটি সঞ্চালক পরিচালিত আলোচনাসভায় তাঁদের নিজস্ব ব্লগোস্ফিয়ার সম্পর্কে বলবেন এবং শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন৷

এ্যান্ড দ্য উইনার ইজ...

১৫ই এপ্রিলের সন্ধ্যায় বার্লিনের ফ্রিডরিখ্সস্টাটপালাস্ট প্রেক্ষাগৃহে ‘‘The BOBs – The truth about the international blogosphere’’ অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্লগ জগৎ পরিবেশিত হবে৷ বিষয় অনুযায়ী বিভিন্ন ব্লগোস্ফিয়ারের বৈশিষ্ট্য তুলে ধরা হবে এবং ড. ইয়ান-হিনরিশ স্মিট তাঁর ভাষণে সেগুলিকে সাজিয়ে তুলে ধরবেন৷ স্বভাবতই অনুষ্ঠানের রোমাঞ্চকর ক্লাইম্যাক্স হবে জুরিদের নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা৷

যারা বার্লিনে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য আমরা অনুষ্ঠানটি re:publica-র স্ট্রীমের মাধ্যমে সম্প্রচার করব৷ আপনারা বব্স-এর সূচনার পাতাতেই স্ট্রীমের প্লেয়ারটি খুঁজে পাবেন৷

টুইটারের মাধ্যমে বব্স

টুইটারের মাধ্যমে আপনারা যে কোনো সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং @dw_thebobs টুইটার এ্যাকাউন্ট থেকে বব্স সংক্রান্ত সর্বাধুনিক খবরাখবর পাবেন৷ পাতার ডানদিকে পাবেন আমাদের টুইটারউইজেট৷ যারা তাঁদের টুইটের জন্য #thebobs হ্যাশট্যাগটি ব্যবহার করেন, তাঁরা ওখানে সেটি খুঁজে পাবেন৷

2010-03-15

আপনার পছন্দের ব্লগ’কে ভোট দিন!

ষষ্ঠ ববস্-এ কারা মনোনীত হয়েছে, তা এবার জানা গেল৷ এবার দেখা যাক, পুরস্কারের জন্য কাদের ফেবারিটদের মধ্যে ফেলা যায়৷ কেননা চূড়ান্ত সিদ্ধান্ত হবে ব্যবহারকারী এবং জুরিদের৷

ববস্ মানে ডয়চে ভেলের আন্তর্জাতিক ব্লগ পুরস্কার, যার ষষ্ঠ সংস্করণ এখন শেষ ধাপের দিকে এগোচ্ছে৷ ১৫ই মার্চ থেকে ববস্-এর ভোটপর্ব৷ সব মনোনীত ব্লগকে ববস্ সাইটে, অর্থাৎ www.thebobs.com - এই ঠিকানায় পরিবেশন করা হবে৷ সেখানে সব ব্লগ সম্পর্কে জানতে পারবেন, ইউজার হিসেবে ভোট দিতে পারবেন এবং সেই পন্থায় ‘জনতার পুরস্কার’ দেওয়ায় আপনার অবদান রাখতে পারবেন৷ এবং উপচারও এবার কিছু কম নয়: ১৭টি বিভাগে প্রতিযোগিতা, ববস্ দেওয়া হবে ১১টি ভাষায় - অর্থাৎ সব মিলিয়ে ১৮৭টি মনোনীত ব্লগ, পডকাস্ট এবং ভিডিওব্লগ৷ ভোটপর্ব শেষ হবে ১৪ই এপ্রিল, ২০১০-এ৷

ষষ্ঠ ববস্-এও এবার সারা বিশ্বের ইউজার’রা অংশ নিয়েছেন এবং প্রতিযোগিতার জন্য প্রায় ৮,৩০০ প্রস্তাব পাঠিয়েছেন৷ নামকরা ব্লগারদের নিয়ে তৈরী আন্তর্জাতিক জুরি প্রতিটি বিভাগে ১১জন প্রার্থী মনোনয়ন করেছেন৷ এ’বছর ছ’টি বিভাগে বিভিন্ন ভাষার প্রতিযোগীদের একত্রে বিচার করা হবে, যেমন: শ্রেষ্ঠ ওয়েবলগ, শ্রেষ্ঠ ভিডিওব্লগ, শ্রেষ্ঠ পডকাস্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার, ব্লগউর্স্ট পুরস্কার এবং জলবায়ু পরিবর্তন বিশেষ পুরস্কার৷ এছাড়া ভাষা অনুযায়ী ১১টি বিভাগ: আর্বি, বাংলা, চীনা, জার্মান, ইংরিজি, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পোর্তুগীজ, রুশী এবং স্প্যানিশ৷

2010-02-15

এবার জুরির পালা

গত কয়েক সপ্তাহে ব্লগ, পডকাস্ট ও ভিডিও ব্লগ সংক্রান্ত যে সব প্রস্তাব আপনারা পাঠিয়েছেন, তার জন্য অজস্র ধন্যবাদ৷ এবার আমরা সর্বশেষ প্রস্তাবগুলি পড়ে দেখে ওয়েবসাইটে প্রকাশ করবো৷ তারপর জুরি বা বিচারকমণ্ডলীর সব সদস্যরা তাঁদের নিজেদের ভাষার প্রস্তাবগুলি হাতে পাবেন৷ তাঁরা মনোযোগ দিয়ে সেই দীর্ঘ তালিকা পড়ে দেখবেন এবং মনোনীতদের বাছাই করবেন৷ গত বারের মত এবারও ‘সেরা ওয়েব্লগ’ শ্রেণীতে মোট ১১ জন প্রার্থীকে পুরস্কার দেওয়া হবে৷

কতগুলি শ্রেণী রয়েছে?

প্রত্যেকটি ভাষায় সেরা ব্লগকে পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া রয়েছে আরও ৬টি শ্রেণী – সেরা ওয়েব্লগ, সেরা পডকাস্ট, সেরা ভিডিওব্লগ, বিশেষ পুরস্কার জলবায়ু পরিবর্তন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার এবং ব্লগভুর্স্ট পুরস্কার৷ সব ভাষার ব্লগারদেরই এই সব পুরস্কারের জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে৷

অনলাইন ভোটিং কবে শুরু হবে?

১৫ই মার্চের পর থেকে ১৮৭ জন মনোনীতের তালিকা ওয়েবসাইটে দেখা যাবে৷ এই তালিকা থেকে আপনারা নিজেদের পছন্দসই ব্লগ বেছে নিতে পারেন৷ ১৫ই মার্চ থেকেই অনলাইন ভোটিং শুরু হয়ে যাবে৷ পাশাপাশি বিচারকমণ্ডলীর সদস্যরাও নিজেদের পছন্দের ব্লগ বাছাই করতে থাকবেন৷ প্রতিটি শ্রেণীতে দু’জন করে ব্লগার বাছাই করা হবে – একজন আপনাদের পছন্দের, অন্যজন বিচারকমণ্ডলীর পছন্দের প্রার্থী৷ ১৪ই এপ্রিল ২০১০ ভোটিং পর্ব শেষ হবে৷

বিচারকমণ্ডলীর বৈঠক ও পুরস্কার ঘোষণা

১৩ ও ১৪ই এপ্রিল বার্লিনে বিচারকমণ্ডলীর সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সেরা ব্লগ বাছাই করবেন৷ ১৫ই এপ্রিল তাঁরা বিজয়ীদের নাম ঘোষণা করবেন৷ বার্লিনের ঐ re:publica10 অনুষ্ঠানে যাঁরা আসতে পারবেন, তাঁদের জন্য রইল সাদর আমন্ত্রণ৷

2010-02-10

হ্যালো বন্ধুরা !

আমাদের ব্লগোপিডিয়ার দিকে একবার নজর দিন৷ পরীক্ষা করুন৷ সেখানে আপনার ব্লগটি কী আছে ? ষষ্ঠ ববস পুরস্কারের জন্য প্রস্তাব পাঠানোর সময়সীমা ১৪ই ফেব্রুয়ারি৷ তার মধ্যে প্রতিযোগিতার জন্য আপনার ব্লগ, পডকাস্ট অথবা ভিডিওব্লগ পাঠিয়ে দিন প্রস্তাব হিসেবে৷ কিংবা আমাদের ব্লগসূচি ব্লগোপিডিয়ায় আপনাদের প্রিয় ব্লগ নিবন্ধিত করুন, প্রস্তাব দিন৷ ব্লগের যে পাতায় বিস্তারিত তথ্য রয়েছে, সে পাতা পরীক্ষা করুন এবং সঠিক খোপে টিক চিহ্ন দিন৷

এ বছর ববস-এ নতুন যুক্ত হয়েছে বাংলা ভাষা৷ যোগ হয়েছে পুরস্কারের নতুন এক ক্যাটেগরি : ‘‘জলবায়ু পরিবর্তন’’৷ তাই এই ক্যাটেগরিতে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষভাবে প্রাধান্য দেয়া ব্লগ, পডকাস্ট অথবা ভিডিও ব্লগ পুরস্কৃত হবে৷

জুরিমন্ডলী ১৫ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন৷ তাঁরা সব প্রস্তাব থেকে ১৭টি ক্যাটেগরির প্রতিটির জন্য ১১টি ব্লগ মনোনীত করবেন৷ ২০১০ সালের ১৫ই এপ্রিল সকাল দশটার সময় re:publica ইন্টারনেট সম্মেলনে প্রথম ববস পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে৷

  1  2  »  

ব্লগ অন্তর্ভুক্ত করুন !

অন্তর্ভুক্ত ব্লগগুলি

Global Media Forum

বিষয় : ব্লগ পুরস্কার

স্বাগতম ! আন্তর্জাতিক স্তরে ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ-এর বৃহত্তম প্রতিযোগিতার অপর নামই বেস্ট অব ব্লগস বা ববস্৷ চার বছর আগে শুরু হয় এই প্রতিযোগিতা৷ মাত্র কয়েকটি ভাষায়৷ কিন্তু বর্তমানে মোট ১১টি ভাষার ব্লগ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ ববস্ যে শুধু আন্তর্জাতিক ব্লগোস্ফিয়ারে একজন বিচারকের কাজ করে, ত নয়৷ শ্রেষ্ঠ ব্লগ বাছা হয় এখানে নির্বাচনের মাধ্যমে৷ অর্থাৎ প্রথমে একটি আন্তর্জাতিক বিচারক মন্ডলী ভিন্ন ভিন্ন ভাষার শ্রেষ্ঠ ব্লগকে বাছাই করেন৷ পরে হয় ভোটাভুটি৷ এবং তার মাধ্যেমেই ১১টি ভাষার মধ্য থেকে একটি ব্লগকে সর্বশ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়৷ আর সেই ব্লগটিই পায় ‘বেস্ট অব ব্লগস’ বা ববস্ পুরস্কার !

বিষয় : ব্লগোপেডিয়া

ব্লগোপিডিয়া হলো আমাদের সম্পাদকদের বাছাই করা একটি আন্তর্জাতিক ওয়েব ব্লগ-সূচী, ১১টি ভাষায়৷ ব্লগোপিডিয়ায় আপনারা দেশ, ভাষা অথবা ব্লগের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন উপাদানের সমন্নয় ঘটিয়ে খোঁজ চালাতে পারেন৷ অথবা আপনারা কয়েকটি বিশেষ উপাদান বেছে নিয়ে খোঁজের ফলাফলের পরিধি সীমিত করতে পারেন৷ স্বভাবতই আপনারা এই ব্লগোপিডিয়ায় ব্লগ, পডকাস্ট অথবা ভিডিও ব্লগ অন্তর্ভুক্ত করতে পারেন৷

Survey of eight blogospheres

Bloggers from eight different language regions explain the characteristics and peculiarities of the blogospheres where they're most at home.

নতুন ব্লগম্যাপ

নতুন রঙিন ব্লগম্যাপ ! এই ম্যাপ দিয়ে আপনার কাছাকাছি ব্লগগুলি আবিষ্কার করুন৷