গোপনীয়তা বিষয়ক তথ্যাবলী

আমরা আপনার গোপনীয়তা সংরক্ষণে বিশেষভাবে যত্নশীল৷ সেই কারণে আমাদের সাইট পরিদর্শনের সময় কোন্ কোন্ তথ্য আপনি সংগ্রহ করছেন এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন আমরা সে ব্যাপারে স্পষ্টতা প্রত্যাশা করি৷

ব্যক্তিগত তথ্য


ব্যক্তিগত তথ্য হচ্ছে কোন বিশেষ ব্যক্তি কিংবা নির্ধারিত ব্যক্তি বিশেষের ব্যক্তি জীবন কিংবা কাজ সম্পর্কিত তথ্য৷ আপনার প্রকৃত নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্ম তারিখ এর আওতাভুক্ত৷ যেসব তথ্য আপনার প্রকৃত পরিচয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় যেমন আপনার প্রিয় সাইট কিংবা কোন সাইটের দর্শনার্থীর সংখ্যা ইত্যাদি ব্যক্তিগত তথ্যের আওতায় পড়বে না৷

ব্যক্তিগত তথ্য সংগ্রহ

ব্যক্তিগত তথ্যসমূহ শুধুমাত্র তখনই সংরক্ষণ করা হবে, যখন আপনি নিম্নলিখিত তথ্যসমূহ স্বেচ্ছায় প্রদান করবেন৷ আপনার দেওয়া ব্যক্তিগত তথ্যাবলীর সাথে সাথে নিম্নলিখিত উপাত্তগুলি সাময়িকভাবে পরিদর্শনের সময় মজুদ করা হবে৷
- কোন্ কোন্ পাতা পরিদর্শন করেছেন
- কোন্ পাতা থেকে আমাদের সাইট পরিদর্শন শুরু করেছেন
- একটি পাতা পরিদর্শনের তারিখ, সময় এবং ব্যাপ্তি
- তথ্য স্থানান্তরের পরিমাণ
- প্রবেশগম্যতার ধরন
- পাতা পরিদর্শনে ব্যবহৃত ওয়েব ব্রাউজারের বর্ণনা এবং অপারেটিং সিস্টেম
- ইন্টারনেট প্রোভাইডার্স বা আইপি ঠিকানা এবং কম্পিউটারের নাম (অনুসন্ধানকারী কম্পিউটারের সংযোগ তথ্য)

এছাড়াও নিম্নলিখিত ব্যক্তিগত তথ্যপঞ্জি যেমনঃ
- আপনার নাম
- আপনার ঠিকানা
- আপনার টেলিফোন নম্বর কিংবা
- ই-মেইল ঠিকানা

সংগ্রহ করা হবে না যদি না আপনি সেগুলো কোন সাইটকে মনোনয়নের জন্য সুপারিশ করা কিংবা সাইট ব্যবহারকারীদের ভোটিং লটারিতে অংশ গ্রহণ জাতীয় কোন উদ্দেশ্যে স্বেচ্ছায় সরবরাহ করেন৷

ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং বিতরণ

একজন ওয়েবসাইট ব্যবহারকারী তাঁর যেসব ব্যক্তিগত তথ্য সরবরাহ করবেন, সেগুলো শুধুমাত্র সাইটের কারিগরি প্রশাসনের প্রয়োজনে এবং আপনার প্রত্যাশা ও অনুরোধ পূরণে ব্যবহার করা হবে৷ আপনার ব্যক্তিগত তথ্যাবলী বাণিজ্যিক কিংবা বিজ্ঞাপনের উদ্দেশ্যে অন্য কোন তৃতীয় পক্ষের কাছে বিতরণ, বিক্রি কিংবা অন্যথা সরবরাহ করা হবে না৷

কুকিজ বা সংক্ষিপ্ত তথ্যের ব্যবহার

সাধারণত, আপনি কোন্ ইন্টারনেট প্রোভাইডার বা আইপি-র সাইটের পরিদর্শক তা দেখার কাজে লাগে কুকিজ৷ কুকিজ হচ্ছে আপনার কম্পিউটার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যের সমাহার (সংখ্যাবাচক সাংকেতিক চিহ্ন সম্বলিত টেক্সট ফাইল) যেগুলো ওয়েব সার্ভার থেকে আপনার ব্রাউজারে পাঠানো হয় এবং আপনার হার্ড ড্রাইভে সংরক্ষিত থাকে৷ তাই যখন এই ধরনের সংক্ষিপ্ত তথ্য গ্রহণ করা হচ্ছে তখন সেব্যাপারে আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য প্রয়োজনমত আপনার ব্রাউজারের গঠন বিন্যস্ত করে নিতে পারেন৷ এর ফলে আপনি কুকি বা সংক্ষিপ্ত তথ্যাবলী গ্রহণ করবেন কিনা তা নিয়ন্ত্রণ করতে পারেন৷

আমাদের ওয়েবসাইটসমূহ সাধারণত কুকিজ বা সংক্ষিপ্ত তথ্য ব্যবহার করে না৷ তবে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে আমরা কিছু অধিবেশনের কুকিজ ব্যবহার করি৷ এসব অধিবেশনের সংক্ষিপ্ত তথ্যপঞ্জি কেবলমাত্র সাইট পরিদর্শনের সময়টুকুতেই বিদ্যমান থাকে এবং ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয় যা আপনার পরিদর্শনকে সহজতর করার জন্য কারিগরি কাজে প্রয়োজন হয়৷ এগুলো ব্যক্তিগত তথ্য নয় এবং ব্রাউজার বন্ধ করার সাথে সাথে মুছে যায়৷

নিরাপত্তা

আপনার ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়া কিংবা তার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সাংগঠনিক এবং কারিগরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে আমরা সদা তৎপর৷ সকল ব্যক্তিগত তথ্য একটি নিরাপদ অপারেটিং পরিবেশে মজুদ রাখা হয় যা সাধারণের পক্ষে প্রবেশগম্য নয়৷

অতিরিক্ত তথ্য

যদি আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে কোন প্রশ্ন থাকে, কোন তথ্য চান কিংবা কোন মন্তব্য বা সমালোচনা থাকে তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন৷

এক্ষেত্রে আপনার লিখিত অনুসন্ধান পাওয়া সাপেক্ষে আমরা আপনাকে অবহিত করবো যে, আপনার সম্পর্কে কোন্ ধরনের তথ্য (যেমন নাম অথবা ঠিকানা) আমরা সংরক্ষণ করেছি৷ আমরা আপনার সম্পর্কে যেসব তথ্য সংরক্ষণ করছি সেগুলোর কোনটি মুছে দিতে চাইলে আপনি লিখিত অনুরোধ করতে পারবেন৷

সম্পাদকের সাথে যোগাযোগ

এই গোপনীয়তা সংরক্ষণ ব্যবস্থা অথবা শ্রেষ্ঠ ব্লগ পুরস্কার সম্পর্কে সাধারণভাবে আপনার যদি আরও কোন অতিরিক্ত প্রশ্ন থাকে, তবে দয়া করে আমাদের নির্ধারিত যোগাযোগ ছক ব্যবহার করে যোগাযোগ করুন৷

নীচের ঠিকানাতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন৷

ডয়চে ভেলে
Deutsche Welle
DW-WORLD.DE/’’The BOBs’’
D-53110 Bonn
Germany

ব্লগ অন্তর্ভুক্ত করুন !

অন্তর্ভুক্ত ব্লগগুলি